মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

এনসিটিএফ কক্সবাজার ২০১৮ এর পুর্ণাঙ্গ কমিটি গঠিত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : ন্যাশনাল চিলড্রেন্স টাস্কফোর্স (এনসিটিএফ) কক্সবাজার জেলা কমিটি গঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় বাংলাদেশ শিশু একাডেমী কক্সবাজার প্রাঙ্গণে জেলা এনসিটিএফ কমিটির বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ রতন দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ার কানন পাল এবং সভাপতিত্ব করেন এনসিটিএফ সভাপতি মো. শাহীন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা হয়। এরপর এনসিটিএফ সম্পর্কে সবাইকে অবগত করাসহ সাফল্য-ব্যর্থতা সমূহ উপস্থাপন করেন নাইজিন হুদা প্রমি এবং শিশু সাংবাদিক মো. জুয়েল। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে এনসিটিএফ এর কাজের গতিবিধি আরো সোচ্চার করার আহবান করেন। এনসিটিএফ তার কাজের গতিবিধি ধরে রাখার নিমিত্তে কর্মপরিকল্পনা ২০১৮ প্রস্তুত করে এবং সবার সামনে এটি পড়ে শোনায় চাইল্ড পার্লামেন্ট মেম্বার হৃদয় এবং শিশু গবেষক সিফাত। পরে দ্বিতীয় অধিবেশনে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে এনসিটিএফ কক্সবাজার জেলা কমিটির নবনির্বাচিতরা হচ্ছেন- সভাপতি সাঈদ বিন আল হোসাইন, সহ-সভাপতি তাসকিয়া সুলতানা শাম্মী, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আয়েশা ছিদ্দিকা, সাংগঠনিক সম্পাদক তুলি জাহান, চাইল্ড পার্লামেন্ট মেম্বার মো. শরীফ ও ইসরাত কাশেম বর্ষা, শিশু সাংবাদিক সোয়াবিল হোসাইন বিজয় ও নাসরিন সুলতানা রুমি, শিশু গবেষক রবিউল আলম সোহাগ ও রেশমি আক্তার।
পুরো অনুষ্ঠান পরিচালনা করেন ভলেন্টিয়ার মরিয়ম আমিন ফেন্সী। নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার রতন দাশ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থানে প্রায় ৯০ জন শিশু অংশগ্রহণ করেন।

শেয়ার করুন