১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

এনজিও সংস্থা কোস্ট ট্রাস্টে নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে একটি অরাজনৈতিক, অলাভজনক এবং বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও), সংস্থাটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (UN ECOSOC) হতে Special Consultative Status প্রাপ্ত সেবা সংস্থা কোস্ট ট্রাস্ট (www.coastbd.net)।

সেবা সংস্থা কোস্ট ট্রাস্ট নিম্নোক্ত পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীদের আবেদন আহ্বান করেছে। আবেদন করার শেষ তারিখ আগস্ট ০৭, ২০২০।

কক্সবাজার ব্যতীত অন্য জেলায় বসবাসকারী ব্যক্তির আবেদন করার প্রয়োজন নেই।
প্রান্তিক জনগোষ্ঠী, রাজনীতি ও সমাজসচেতন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নির্ধারিত ফরমে আবেদন/ জীবনবৃত্তান্ত পাঠাতে হবে এই ই-মেইলে: [email protected] . জীবনবৃত্তান্তের ফরম কোস্ট ট্রাস্টের ওয়েবসাইটে পাওয়া যাবে, www.coastbd.net এ job opportunity box এ আবেদন ফরমটি সংযুক্ত আছে। ওয়েবসাইটে দেওয়া জীবনবৃত্তান্তের ফরম ব্যতীত অন্য কোন ফরমে জীবনবৃত্তান্ত বা আবেদন গ্রহণ করা হবে না।

পদ: Leadership Positions (নেতৃস্থানীয় পদ)। ১০টি

কর্মস্থল : কক্সবাজার।

শিক্ষাগত যোগ্যতা : যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমাজ বিজ্ঞান, অর্থনীতি, ইংরেজি সাহিত্য, হিসাব বিজ্ঞান, অথবা ব্যবসা প্রসাশনে স্নাতকোত্তর ডিগ্রি।

অভিজ্ঞতা: ৩-৫ বছর।

অন্যান্য যোগ্যতা: রিপোর্ট তৈরি ও উপস্থাপন, টিম পরিচালনা, যোগাযোগ, বাংলা ও ইংরেজিতে টাইপ করা, MS Word, MS Excel and Power Point এর ব্যবহার।

বয়স : সর্বোচ্চ ৩৫ বছর।

বেতন : ৩০,০০০-৬০,০০০ টাকা ।

জীবনবৃত্তান্ত যাচাই করে প্রার্থীদের পরীক্ষার জন্য ডাকা হবে।

ছাত্র, ধূমপায়ী এবং মটর সাইকেল চালনায় অনাগ্রহীদের পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজন নাই। যে কোন তদবির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য করা হবে, এমনকি প্রার্থিতাও বাতিল হতে পারে। শৃংখলা বিধানের স্বার্থে কোস্ট ট্রাস্ট নিয়োগ প্রাপ্তদের আইনগত অভিভাবক থেকে নির্দিষ্ট ফরমে অঙ্গিকারনামা গ্রহণ করতে পারে। এ সার্কূলারটি কোস্ট ট্রাস্ট এর ওয়েবসাইটেও (www.coastbd.net) পাওয়া যাবে ।

এখানে উল্লেখ্য যে, নিয়োগপ্রাপ্ত হলে যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব প্রদান করা হবে।

বিস্তারিত জানার জন্য : জাহাঙ্গীর আলম-সহকারী পরিচালক এর সাথে ০১৭১৩৩২৮৮২৭ নম্বরে যোগাযোগ করতে পারেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।