৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩ | ১৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

এডিশনাল এসপি হলেন টেকনাফের সাইফুল্লাহ

received_1834983756759857
বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টারে স্পেশাল ক্রাইম বিভাগে এডিশনাল এসপি হিসেবে নিয়োগ পেলেন টেকনাফের সাইফুল্লাহ। ১ ডিসেম্বর ১৬ থেকে তিনি দায়িত্বভার গ্রহন করেছেন বলে জানা যায়। দেশের সর্ব দক্ষিণ সীমান্ত শহর টেকনাফ নিয়ে যখন সর্বত্র বিরুপ প্রভাব চলছে ঠিক তখনি একজন সু শিক্ষিত আদর্শবান ও দায়িত্বশীল তরুণের এডিশনাল এসপি হিসেবে নিয়োগ পাওয়ার সংবাদে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। টেকনাফের উদিয়মান মাত্র কয়েকজন তরুন মাদকের কালো টাকার স্বপ্নে বিভোরহলেও সিংহভাগ তরুন সু শিক্ষিত আদর্শবান ও দায়িত্বশীল তারুণ্যের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছেন। তারই প্রমান টেকনাফ বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর গ্রামের প্রয়াত সাবেক টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ শামশুদ্দিন আহমদ এর পুত্র বিশিষ্ট কলামিষ্ট, সাহিত্যিক ও বাহার ছড়া ইউনিয়নের রাজনৈতিক ময়দানের শীর্ষ প্লানিং মাষ্টার শহিদুল্লাহ শহীদের ছোট ভাই মোহাম্মদ সাইফুল্লাহ।

আজকের এডিশনাল এসপি টেকনাফের সাইফুল্লাহ প্রাইমারী পড়া লেখা টেকনাফ পৌরসভার বার্মিজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, ১৯৯৫ সনে ককসবাজার সরকারী উচ্চ বিদ্যালয় হতে এসএসসি, ১৯৯৭ সনে ককসবাজার সরকারী কলেজ থেকে এইচএসসি, সাবজেক্ট ইংলিশ নিয়ে অনার্স, মাস্টার্স করেন ঢাকা বিদ্যালয় হতে। বিসিএস পুলিশ ২৮ তম।

এডিশনাল এসপি টেকনাফের সাইফুল্লাহ’র স্ত্রী রুমানা রহমান সম্পা বাংলাদেশ প্রবাসী কল্যান মন্ত্রনালয়ে সিনিয়র সহকারী সচিব। বর্তমানে সাইফুল্লাহ পুলিশ হেডকোর্টারে স্প্যাশাল ক্রাইম ডিভিশনে কর্মরত। তিনি সিনিয়র এএসপি হিসেবে কমরত ছিলেন । একই বিভাগে এখন এডিশনাল এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন।
টেকনাফের অভিভাবকদের স্বপ্ন বাস্তবায়নে সাইফুল্লাহর সফলতাই মূল প্রতীক বলে মনে করেন সচেতন মহল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।