২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

এডভোকেট জহিরুল ইসলামকে বাস ভবনে দেখতে গেলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর সাবেক সংসদ সদস্য, আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা ও সুপ্রীম কোটের বিশিষ্ট আইনজীবী এডভোকেট জহিরুল ইসলামকে তার বাস ভবনে দেখতে গেলেন ৬৯ এর গণঅভ্যূত্থানের মহানায়ক বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৮টায় কক্সবাজার শহরের বায়তুশ শরফস্থ বাস ভবনে তাকে দেখতে যান।
এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন, পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, জেলা আওয়ামীলীগে সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, শ্রমিকলীগ নেতা এডভোকেট হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগ নেতা এস এম কামাল হোসেন, এডভোকেট জহিরুল ইসলামের পুত্র রাশেদুল ইসলাম, কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন সহ এডভোকেট জহিরুল ইসলামের পরিবারের সদস্য এবং বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী এডভোকেট জহিরুল ইসলামের বাসায় বাণিজ্যমন্ত্রী তোফাইল আহমদ দির্ঘক্ষণ অবস্থান করে কুশল বিনিময় করেন এবং কক্সবাজারের সামগ্রীক ব্যক্তিগত বিষয়াদি নিয়ে আলোচনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।