মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

এড. আহম্মদ হোছাইনের কবর জিয়ারত করলেন হলদিয়া ছাত্রলীগের নবগঠিত কমিটি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ

প্রয়াত আইনজীবী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ কে আহম্মদ হোছাইনের কবর জিয়ারত করলেন উখিয়া উপজেলাস্থ হলদিয়া পালং ইউনিয়ন ছাত্রলীগের নব গঠিত কমিটির সভাপতি মোহাম্মদ ইলিয়াস ও সাধারন সম্পাদক মোসলিম উদ্দিন হৃদয়।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০ টার দিকে মসজিদের পাশে কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আওয়ামী লীগ নেতা এ কে আহম্মদ হোছাইনের কবরের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করেন এবং মুনাজাত করেন হলদিয়া ছাত্রলীগের কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শেখ জামাল, হলদিয়া পালং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক সভাপতি তানিম রহমান কেনাম, সাধারণ সম্পাদক হামীম ফরহাদ সায়েম, ছাত্রলীগ নেতা ফারুক সিকদার সহ ইউনিয়ন ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা।

শেয়ার করুন