২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৪ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

এখনও শঙ্কামুক্ত নন আল্লামা শফী

রাজধানীর ধূপখোলার আজগর আলী হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থার উন্নতি হলেও সার্বিকভাবে এখনও তিনি শঙ্কামুক্ত নন।

হেফাজত আমিরের চিকিৎসার্থে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা পর্যালোচনা শেষে এ মতামত দিয়েছেন।

বুধবার হাসপাতালের আইসিইউ ইনচার্জ এ আর এম নুরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯৫ বছর বয়স্ক অসুস্থ আল্লামা শফীকে মঙ্গলবার চট্টগ্রাম থেকে হেলিকপ্টারযোগে ঢাকায় এনে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

শফী মূত্রনালীর ইনফেকশন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। ভর্তির পর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে তার চিকিৎসা চলছে।

তবে গতকালের তুলনায় বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনও তিনি শঙ্কামুক্ত নন। তার আশু রোগমুক্তির জন্য সবার দোয়া প্রার্থনা করা হয়েছে।

জানা যায়, এ বছরের ফেব্রুয়ারি মাসে আল্লামা শফী মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসা নেন। তিনি বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক এবং হেফাজতে ইসলামের আমির।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।