৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

এখনই বিদায় নিচ্ছেন না ওবামা

obama-sm20161110125646
টানা আটটি বছর। হোয়াইট হাউসের প্রতিটি কোনায় কোনায় জড়িয়ে আছে স্মৃতি। ঐতিহ্যবাহী প্রেসিডেন্ট নিবাসে বারাক ওবামার মেয়াদ এবার শেষ। ফার্স্ট লেডি আর মেয়েদের নিয়ে অন্যত্র বাসা বাঁধার পরিকল্পনাও করতে শুরু করেছেন। আর মাত্র কয়েকটা দিনই হোয়াইট হাউজে থাকার সুযোগ পাবেন তারা।

মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প্রকে ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচন করেছে যুক্তরাষ্ট্র। তবে এখনই ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করছেন না। ২০১৭ সালের ২০ জানুয়ারী পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট থাকছেন বারাক ওবামাই। এমনটাই জানিয়েছে, হোয়াইট হাউসের দায়িত্বে থাকা সেক্রেটারি যশ আর্নেস্ট।

তবে হোয়াইট হাউসের চাবি নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে মসৃণ ভাবে হস্তান্তর হবে বলেই জানিয়েছেন বারাক ওবামা। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বড়সড় মত পার্থক্য আছে। কিন্তু ক্ষমতার হস্তান্তরটা মসৃণ ভাবেই হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।