মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

একশ বিদেশি নিয়ে পর্যটন জাহাজ কক্সবাজারে আসছে মঙ্গলবার

শেয়ার করুন

পর্যটন খাতের বিকাশে নেয়া বিশেষ উদ্যোগের অংশ হিসেবে প্রথমবারের মতো মঙ্গলবার পর্যটন জাহাজ আসছে বাংলাদেশে। বিশ্বের ১৪টি দেশের প্রায় একশ’ পর্যটক নিয়ে জাহাজটি মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি মহেশখালীতে নোঙর করবে। জাহাজটিতে নাবিক রয়েছেন ৯৭ জন। মহেশখালীতে একদিন থাকার পর পাঁচ তারকা হোটেলের সুযোগ সুবিধা সম্বলিত জাহাজটি আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি সুন্দরবনে অবস্থান করবে। এরপর জাহাজটি ২৫ ফেব্রুয়ারি ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবে।

 
সী সিলভার ক্রুজ নামের বিশ্বখ্যাত পর্যটন কোম্পানির মালিকানাধীন বাহামাসের পতাকাবাহী এমভি সিলভার ডিসকোভারার নামের পর্যটন জাহাজটিতে আমেরিকার ৪০ জন, ইংল্যান্ডের ২৩ জন, সুইজারল্যান্ডের ১ জন, স্পেনের ১ জন, রাশিয়ার ২ জন, নিউজিল্যান্ডের ১ জন, ইটালির ১ জন, নেদারল্যান্ডের ১ জন, জার্মানির ৪ জন, ভারতের ১ জন, ফ্রান্সের ২ জন, ডেনমার্কের ১ জন, কানাডার ৭ জন এবং অস্ট্রেলিয়ার ৭ জন পর্যটক রয়েছেন।

দেশের পর্যটন খাতের বিকাশে সরকারের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে জাহাজটি বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জাহাজটির স্থানীয় এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে সেভেন সীজ শিপিং লাইন্স লিমিটেড। সেভেন সীজ শিপিং লাইন্সের সিইও আলী আকবর গতকাল দৈনিক আজাদীর সাথে আলাপকালে জানিয়েছেন, পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। বিশ্বে পর্যটনে নিজেদের অবস্থান পোক্ত করতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।

শেয়ার করুন