৩১ আগস্ট, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

একদিনে সর্বোচ্চ শনাক্ত ১২৭৩; প্রাণ গেল আরও ১৪ জনের

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২৮ জনে।

এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭৩ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ২২ হাজার ২৬৮।

দেশে একদিনে করোনা রোগীর সংখ্যার হিসাবে এটিই সর্বোচ্চ।

এ ছাড়া নতুন করে ২৫৬ জনসহ মোট ৪ হাজার ৩৭৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

রোববার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৫৭৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৮ হাজার ১১৪টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ২৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

তিনি জানান, করোনা আক্রান্তদের মধ্যে নতুন করে মৃত্যুবরণ করেছেন ১৪ জন। এর মধ্যে ১৩ জন পুরুষ ও একজন নারী।

ডা. নাসিমা আরও জানান, মারা যাওয়া কোভিড রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ৯ জন ও চট্টগ্রাম বিভাগের ৫ জন। এর মধ্যে ১৩ জন হাসপাতালে এবং একজন বাসায় মারা গেছেন।

তিনি জানান, ঢাকা সিটির মধ্যে ৫ জন ও চট্টগ্রামে ৪ জন মারা গেছেন। ঢাকার কেরানীগঞ্জ ও সাভারে একজন করে মারা গেছেন। এছাড়া কুমিল্লা, নারায়ণগঞ্জ ও শরীয়তপুরে একজন করে মারা গেছেন।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটিট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।