৮ মার্চ, ২০২৬ | ২৩ ফাল্গুন, ১৪৩২ | ১৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

এক মাসে ২১ কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজারসময় ডেস্কঃ কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে প্রবেশের সময় গত এক মাসে ২১ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসব ঘটনায় ৫৭ মামলা ও ৪১ আসামী আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার (৩ জানুয়ারী) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আসাদুদ-জামান চৌধুরী।

সুত্রে জানা যায়, গত ডিসেম্বর মাসে বিজিবির অভিযানে ৭ লাখ ৭ হাজার ৫১৯ পিস ইয়াবা জব্দ করে। যার মধ্যে, মালিকসহ ৯৯ হাজার ৩৯৪ পিস ইয়াবা ও মালিকবিহীন ৬ লাখ ৮ হাজার ১২৫ পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মুল্য ২১ কোটি ২২ লাখ ৫৫ হাজার ৭০০ টাকা। এসব ঘটনায় ৫৭টি মামলা ও আটক ৪১ এবং পলাতক রয়েছে ৩ আসামী।

এছাড়াও গত এক মাসে বিদেশী মদ ১৮৭ বোতল, চোলাই মদ ৬৩ লিটার, গাঁজা এক কেজি ও বিয়ার ১ হাজার ৩২৬ ক্যান উদ্ধার করা হয়। এসব ঘটনায় মামলা হয়েছে ৮টি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।