৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

এক পশলা বর্ষণে ডুবল কক্সবাজার

 

বসন্তের এক পশলা বর্ষণের পানিতেই দেশের প্রধান পর্যটন শহর কক্সবাজারের প্রধান সড়কটিও ডুবে গেছে কোমর পানিতে। এমনকি সড়কের উপর পানি থৈ থৈ করছে। এ কারনে সড়কে যানবাহন চলাচলও সাময়িক বন্ধ হয়ে পড়ে। চরম দুর্ভোগে পড়েছে পৌরবাসীসহ বেড়াতে আসা পর্যটকরা।

গত তিনদিন ধরে কক্সবাজারে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। আজ রবিবার ভোর থেকে ভারি বর্ষণ হয়। সড়কের পাশের নালা দখল হয়ে যাওয়া এবং পরিস্কার না করার কারনে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে করে ডুবে যায় পৌরশহরের প্রধান সড়ক।

কক্সবাজার আবাহাওয়া অফিসের কর্মকর্তা এম, মুজিবুল হক কালের কন্ঠকে জানিয়েছেন, কক্সবাজারে ৩ নং সতর্ক সংকেতের প্রভাবে বৈরি আবাহাওয়া বিরাজ করছে। এই কারনে ভারি বৃষ্টিপাত হয়েছে। তিনি আরও জানান, আজ রবিবার দুপুর ১২টা পর্যন্ত পুর্ববর্তী ২৪ ঘন্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত পৌর মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী বলেন- দীর্ঘ ২০ বছর আগে থেকে শহরের নালা নর্দমা দখল হয়ে গেছে। এমন কি রাস্তার অংশও দখল করে নেয় প্রভাবশালীরা। নালা নর্দমা নিয়মিত পরিস্কার করা হলেও অনেকে নালা দখল করে রাখায় কাদাতে পানি আটকে যায়।

তিনি আরও বলেন, পৌরবাসীর অনেকে নালায় ময়লা আবর্জনা ফেলায় নালা আটকে যায়। এসব নানা সমস্যা আর দীর্ঘদিনের বেদখল হওয়া নালা উদ্ধার করে জলাবদ্ধতা নিরসন সময় সাপেক্ষ। তবে নালা দখলকারি কাউকে ছাড় দেওয়া হবেনা। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।