৩১ আগস্ট, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

‘এ সরকারের দেশ চালানোর নৈতিক অধিকার নেই’

‘এ সরকারের দেশ চালানোর নৈতিক অধিকার নেই’

জবাবদিহিতাহীন এ সরকারের দেশ চালানোর নৈতিক অধিকার নেই। কারসাজির মাধ্যমে ক্ষমতা চিরস্থায়ী করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এই সরকার। এ সব কথা বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

দেশের বর্তমান পরিস্থিতি এবং ২০ দলীয় জোটের অবস্থান তুলে ধরে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন এ কথা বলেন। শুক্রবার বিকেল ৪টা ৪৭ মিনিটে খালেদা জিয়া সংবাদ সম্মেলনে বক্তব্য শুরু করেন।

সম্মেলনে উপস্থিত আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, উপদেষ্টা এম এ কাইয়ুম, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, বিশেষ সহকারী এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

সর্বশেষ ১৯ জানুয়ারি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন খালেদা জিয়া। ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর এই প্রথম গণমাধ্যমের সামনে এলেন তিনি।

এদিকে খালেদা জিয়ার সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। গুলশানের ৮৬ নম্বর রোডের উত্তর ও দক্ষিণ পাশে শুক্রবার দুপুর থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কার্যালয়ের প্রধান ফটকের সামনে অন্যদিনের মতো পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সদস্যরাও রয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।