১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

উপাধ্যক্ষ ছলিমুর রহমান গুরুতর অসুস্থ॥ দোয়া কামনা


কক্সবাজার সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ ও সাতকানিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ছলিমুর রহমান গুরুতর অসুস্থ। তিনি দীর্ঘদিন ধরে গলায় টিউমার অপারেশনজনিত রোগে ভুগছেন। অপারেশন পরবর্তী পর্যবেক্ষণের জন্য আজ ২৩ জানুয়ারি ভারতের মুম্বাই প্রিন্স আলী খান হাসপাতালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। ডাক্তারের পরামর্শে তিনি এখন কথা বলতে পারেন না। ইতোপূর্বে গত ২২ অক্টোবর’১৬ তারিখ ভারতের মুম্বাই প্রিন্স আলী খান হাসপাতালে গলায় তাঁর টিউমার অপারেশন সম্পন্ন হয়। দীর্ঘ ৮৪ দিন চিকিৎসা শেষে তিনি গত ২৮ নভেম্বর’১৬ তিনি দেশে ফিরেন। বর্তমানে তাঁর অবস্থা সংকটাপন্ন। বিশেষজ্ঞ ডাক্তারদের মতে অধ্যাপক ছলিমুর রহমানের শরীরে দূরারোগ্য ক্যান্সারের জীবানু সংক্রমিত হচ্ছে। তাকে দ্রুত উপযুক্ত চিকিৎসা না দিলে জীবন বাঁচানোই দায় হয়ে পড়বে। এদিকে চিকিৎসার উদ্দেশ্যে ভারত যাত্রার প্রাক্কালে কক্সবাজারের এ কৃতি শিক্ষাবিদের জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।