৪ জুন, ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৭ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

উপজেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ অভিযানে উখিয়ায় দুই স’মিল উচ্ছেদ

বিশেষ প্রতিবেদক:

উখিয়ায় রাজাপালং এম ইউ ফাজিল ডিগ্রী মাদ্রাসা ও রাজাপালং বালিকা দাখিল মাদ্রাসা এবং রাজাপালং সরকারি প্রথমিক বিদ্যালয়ের লাগোয়া ২টি অবৈধ স’মিল উচ্ছেদ করে উপজেলা প্রশাসন ও বনবিভাগ।
বুধবার (১৩ এপ্রিল) বিকালে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাজ উদ্দিন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উখিয়া রেঞ্জ অফিসার গাজী শফিউল আলম, ওয়ালাপালং বিট কর্মকর্তা ও থাইংখালি বিট কর্মকর্তা রাকিব হোসাইন রাজু সহ অন‍্যান‍্য স্টাফ ও পুলিশ সদস্য৷

উপজেলা রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, রাজাপালং মাদ্রাসা সংলগ্ন এলাকায় ২টি সমিল উচ্ছেদ করা হয়েছে৷

এদিকে অনুসন্ধানে জানা যায় অবৈধ স’মিল গুলো জাফর আলমের পুত্র মোঃ মিজান ওরফে শেখ মিজান, আলী আকবরের পুত্র কাশেম মিস্ত্রি, দিলু হোসেনের পুত্র মোঃ সৈয়দ, মোর্শেদ, শীর্ষ মাদক কারবারি কবির আহমদ, বাবুল, সুলতান ওরফে মিডা সুলতানের নেতৃত্বাধীন ১৪ জনের বিশাল একটি সিন্ডিকেট।

উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাজ উদ্দিন বলেন, রাজাপালং মাদ্রাসা সংলগ্ন এলাকায় অবৈধ সমিল বসিয়ে চোরাই কাঠ চিরাই করে আসছিল দীর্ঘদিন থেকে। যার প্রেক্ষিতে অভিযান চালিয়ে ২টি সমিল উচ্ছেদ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ সমিলের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।