
দেশের ৭ বিভাগের মোট ১৪ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৩ উপজেলা তিনটি পদেই ভোট গ্রহণ করা হয়েছে বাকি ১১ উপজেলায় কোনোটায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ করা হয়েছে। এ ছাড়া ৪ পৌরসভাতে উপ-নির্বাচনে ভোটগ্রহণ শেষ ফলাফল ঘোষণা করেছেন নির্বাচনী কর্মকর্তারা। পূর্বপশ্চিমবিডি.নিউজের প্রতিনিধিদের পাঠানো রিপোর্টের ভিত্তিতে প্রাপ্তসর্বশেষ ফলাফলে দেখা যাচ্ছে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ের দিক থেকে এগিয়ে রয়েছেন।
পাবনা : পাবনার সুজানগর উপজেলা পরিষদের চেয়ারমান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুর কাদের রোকন নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৮৬ হাজার ৭৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী হাজারী জাকির হোসেন চুন্নু পেয়েছেন ৫,৮৬৩ ভোট।
ঈশ্বরদী : ঈশ্বরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রার্থী মাহমুদা খাতুন। তিনি পেয়েছেন ২৩ হাজার ১০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস কলস প্রতিকে পেয়েছেন ১,৭৬৫ ভোট।
বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদের আওয়ামী লীগের প্রার্থী ফাহিমা খানম বেসরকারি ফলাফলে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬৮হাজার ৫৭ ভোট। বিএনপির প্রার্থী মো. বদিউজ্জামান পেয়েছেন ২ হাজার ৭৩৪ ভোট।
বানারীপাড়া : বানারীপাড়া উপজেলায় নৌকার প্রতীক নিয়ে আলহাজ গোলাম ফারুক ৭৫ হাজার ৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মিজানুর রহমান চোকদার পেয়েছেন ৩ হাজার ৬০৩ ভোট।
গৌরনদী : গৌরনদী উপজেলায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সৈয়দা মনিরুন নাহার মেরী ১ লাখ ১ হাজার ৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ নিয়ে মনজুর হোসেন মিলন পেয়েছেন ২ হাজার ৮০৬ ভোট।
গলাচিপা : পটুয়াখালীর গলাচিপা পৌর উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আহসানুল হক তুহিন নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬ হাজার ২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির সমর্থিত মো. জাহাঙ্গীর হোসেন খান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৮১৪ ভোট।
সখীপুর: সখীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আওয়ামী লীগ প্রার্থী একলাছ হায়াৎ ছরোয়ার বিজয়ী হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৯০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলুর রহমান পেয়েছেন ৬২৬ ভোট।
কলারোয়া : কলারোয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরাফাত হোসেন ৩৯ হাজার ৪৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা পেয়েছেন ৩২ হাজার ২৬৭ ভোট।







