২৩ মার্চ, ২০২৬ | ৯ চৈত্র, ১৪৩২ | ৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

উপজেলা পরিষদ চেয়ারম্যান`র একান্ত সহকারীর বিরুদ্ধে অভিযোগ এনেছে উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান ফোরাম


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এর একান্ত সহকারী মোহাম্মদ ইলিয়াছ রুবেলের বিরুদ্ধে অভিযোগ এনেছে লোহাগাড়া উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান ফোরাম।১৪মার্চ উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান ফেরামের সভাপতি, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী ও সাধারণ সম্পাদক পদুয়া ইউপির জননন্দিত চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন জহিরের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিল করেছেন।অভিযোগ সুত্রে প্রকাশ,গত ৯মার্চ চুনতি ইউপির চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু কোম্পানীকে উপজেলা পরিষদ চেয়ারম্যান এর সহকারী ইলিয়াছ রুবেল ফোন করে তার অফিসে ডেকে আনে বলেন,আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।চেয়ারম্যান তখন জিজ্ঞেস করে বলেন,কিসের অভিযোগ?ইলিয়াছ রুবেল চেয়ারম্যানকে বলেন,অভিযোগ দেখানো যাবেনা। তবে,ভিজিডি কার্ডে উপজেলা পরিষদ হতে দেওয়া তালিকায় একজনের নাম বাদ পড়ার কথা বলেন।উক্ত বিষয় নিয়ে উপস্হিত জনসম্মুখে সে চুনতি ইউপি চেয়ারম্যানের সাথে উপজেলা পরিষদ সহকারী অসৌজন্য মুলক আচরণ করে। যা মানহানীর সামিল বলেও অভিযোগে প্রকাশ।এ ব্যাপারে চুনতি ইউপির চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু কোম্পানী উক্ত প্রতিবেদককে বলেন,উপজেলা চেয়ারম্যান এর একান্ত সচিব তাকে অফিসে ডেকে অসৌজন্য মুলক ও অশালীন আচরণ করছে।তিনি এ ঘটনার সুষ্ট বিচারের দাবী জানান।উপজেলা পরিষদ চেয়ারম্যান এর একান্ত সচিব ইলিয়াছ রুবেলকে অত্র পরিষদ হতে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে জোর দাবী জানিয়েছেন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান ফোরামের সকল নেতৃবৃন্দ। এ ব্যাপারে উপজেলা পরিষদ এর একান্ত সচিব ইলিয়াছ রুবেল উক্ত প্রতিনিধিকে জানান, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন তার সাথে অসৌজন্য মুলক আচরণ করেছেন। এ ব্যাপারে মাননীয় ইউএনও মহোদয়কে লোহাগাড়া কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের পক্ষ থেকে স্বারক লিপি দেওয়ায় তিনি তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ দিয়েছেন।তিনি চুনতি চেয়ারম্যান কে অপমান করেন নি বলেও জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।