২৫ মে, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৭ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

উপজেলা নির্বাচন: ভোটার সংখ্যা ১০২৩, ভোট পড়েছে ১টি

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনে জ্যাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ছয়টি বুথের মধ্যে একটি বুথে পাঁচ ঘণ্টায় একটি মাত্র ভোট পড়েছে। এই বুথে ভোটার সংখ্যা ১০২৩ জন।

সোমবার দুপুর ১টা পর্যন্ত এই বুথে ভোট পড়েছে একটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ভোটগ্রহণ চলছে। এসব উপজেলার কোনো কোনো ভোটকেন্দ্রে সকাল থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত পাঁচ ভোট কোথাও আবার সাত ভোট পড়েছে।

জ্যাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আমিনুর রশিদ বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ২০৯৪ জন। এরই মধ্যে ভোট পড়েছে ২০০টির মতো। তবে একটি বুথে ভোটার সংখ্যা ১০২৩ জন থাকলেও সোমবার দুপুর ১টা পর্যন্ত ওই বুথে ভোট পড়েছে একটি।

এদিকে মৌলভীবাজারের সাতটি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চললেও ভোটার উপস্থিতি খুবই কম। নির্বাচন কর্মকর্তারা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ার কথা জানালেও ভোটারদের দেখা মেলেনি। বেশির ভাগ কেন্দ্রে ভোটারের চেয়ে এজেন্ট বেশি।
জেলার সাত উপজেলায় ৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ২০, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৩৫ ও ভাইস চেয়ারম্যান (মহিলা) ২৮ জন রয়েছেন।

তবে মৌলভীবাজার সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের কামাল হোসেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই এই পদে কোনো ভোটগ্রহণ হচ্ছে না।

বিডিমর্নিং

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।