১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

উপকূলীয় ১৯ উপজেলায় নৌবাহিনীর সদস্য মোতায়েন

কক্সবাজারসময় ডেস্কঃ

করোনা ভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় দেশের উপকূলীয় ৬ জেলার ১৯ উপজেলায় নৌবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় তারা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি অর্পিত দায়িত্ব পালন করবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

উপজেলাগুলো হচ্ছে—ভোলা সদর, বোরহান উদ্দিন, দৌলতখান, চর ফ্যাশন, মনপুরা, লালমোহন, তজুমুদ্দিন, সন্দীপ, হাতিয়া, টেকনাফ, কুতুবদিয়া, মহেশখালী, মোংলা, বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাটা এবং তালতলী।

আইএসপিআর জানায়, সরকারের নির্দেশনা বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়ার লক্ষ্যে উপকূলীয় এলাকায় ‘ইন এইড সিভিল পাওয়ার’—এর আওতায় নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। উপকূলীয় এলাকাগুলোতে বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জনসাধারণের মাঝে সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করা, বিদেশ ফেরত নাগরিকদের কোয়ারেন্টিন নিশ্চিত করা এবং বিশেষ নজরদারীর ব্যবস্থা করাসহ আন্যান্য কার্যক্রম গ্রহণ করছে নৌবাহিনী।

এসব কার্যক্রমের মধ্যে উপকূলীয় বিভিন্ন দুর্গম এলাকায় ভাইরাস সংক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থা, সন্দেহজনক ব্যক্তিদের কোয়ারেন্টিন ব্যবস্থাসহ নিরবচ্ছিন্নভাবে টহল দিয়ে যাচ্ছেন নৌবাহিনীর সদস্যরা । টহলের পাশাপাশি তারা দায়িত্বপ্রাপ্ত এলাকার আইনশৃঙ্খলা বাহিনী ও বেসামরিক প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। এছাড়া যেকোনও প্রয়োজনে সার্বিক সহায়তা প্রদান করতে প্রস্তুত রয়েছে নৌবাহিনী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।