২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

উপকূলীয় এলাকায় সামুদ্রিক শৈবাল চাষের উপর ‘কৃষক প্রশিক্ষণ’

sea-moss-1
উপকূলীয় এলাকায় সামুদ্রিক শৈবাল চাষের উপর ‘কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস’ পালিত হয়েছে। শনিবার বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের কক্সবাজারস্থ সরেজমিন গবেষণা বিভাগ কার্যালয়ে শনিবার দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট’র পরিচালক ড. মুহাম্মদ জালাল উদ্দিন।
বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আ স ম মাহবুবুর রহমান খানের  অনুষ্ঠানে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বিশেষ অতিথি ছিলেন, ড. আবদুল আজিজ ও কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এসএম শাহরিয়ার।
অনুষ্ঠান পরিচালনা করেন কক্সবাজারস্থ বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট’র উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোস্তাক আহমেদ। প্রশিক্ষণ কর্মশালা ও মাঠ দিবস অনুষ্ঠানে কক্সবাজারের বিভিন্ন উপকূলীয় এলাকার ৫০ জন কৃষক অংশ নেন।
দিনব্যাপী অনুষ্ঠানে অতিথি ও প্রশিক্ষণার্থী সৈকতের নাজিরারটেক পয়েন্টে পরীক্ষামূলক শৈবাল চাষের মাঠ পরিদর্শন করেন।
কৃষি গবেষণা ফাউন্ডেশনের উপকূলীয় এলাকায় সামুদ্রিক শৈবাল চাষের অভিযোজন পরীক্ষা পরিচালনার সামর্থ বৃদ্ধিকরণ প্রকল্পের এর অর্থায়নে এ কর্মসূচী পালিত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।