মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

উখিয়ায় সার ও বীজ বিতরণ অনুষ্টানে বক্তারা

উন্নত বীজ ও প্রযুক্তি ব্যবহারে অধিক ফলন উৎপাদন সম্ভব

শেয়ার করুন

ফারুক আহমদ,(উখিয়া): প্রান্তিক কৃষকদের প্রনোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ, সার বিতরণ অনুষ্টান গতকাল বৃহস্পতিবার উখিয়া উপজেলা পরিষদ হল রুমে অনুষ্টিত হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো: শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) একরামুল সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন, যথাক্রমে পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: শওকত হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: খোরশেদ আলম, সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ হাছান।
অনুষ্টানে বক্তারা বলেন, উন্নত বীজ ও চাষাবাদে আধুনিক প্রযুক্তি ব্যবহারে মাধ্যমে অধিক ফলন উৎপাদন সম্ভব। বাম্পার ফলন উৎপাদনে সরকার প্রান্তিক কৃষকদেরকে ভুর্ক্তিকি দিয়ে বিভিন্ন প্রযুক্তি সহ কৃষি উপকরণ সরবরাহ করছে।
অনুষ্টানে কৃষি মন্ত্রনালয়ের সহযোগিতায় উখিয়ার ৫টি ইউনিয়নে ৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে ভূট্টা ও বিটিবেগুন বীজ এবং সার বিতরণ করা হয়। অনুষ্টানটি পরিচালনা করেন, উপসহকারি কৃষি কর্মকর্তা (উন্নয়ন) এসএম শাহজাহান।

শেয়ার করুন