১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

উচ্ছেদ হওয়া সাঁওতালদের পুনর্বাসনের পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উচ্ছেদ হওয়া সাঁওতালদের পুনর্বাসনে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানাতে গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) ও গোবিন্দগঞ্জের উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আগামী এক মাসের মধ্যে হাইকোর্টকে এ তথ্য জানাতে হবে। একই সঙ্গে উচ্ছেদ হওয়া সাঁওতাল পুনর্বাসনে রুল জারি করা হয়েছে। দুই সপ্তাহের সমাজ কল্যাণ সচিব, গাইবান্ধার ডিসি, গোবিন্দগঞ্জের ইউনও এবং রংপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আজ বুধবার স্বপ্রণোদিত হয়ে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি সাঁওতাল উচ্ছেদের ঘটনার মামলার আলামত নষ্টের বিরুদ্ধে রিট করেন এক আইনজীবী। তার আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের জারি করা রুলের শুনানি ছিল আজ। ওই রুলের শুনানিকালে স্বপ্রণোদিত হয়ে হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা ও রুল জারি করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।