১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

উখিয়ায় ৭ পরীক্ষার্থী বহিস্কার : ২ শিক্ষক প্রত্যাহার

উখিয়ার দুটি পরীক্ষা কেন্দ্রে অসাধুপায় অবলম্বনের দায়ে ৭ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এ সময় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানাগেছে। আজ বৃহস্পতিবার ৯ জানুয়ারি চলমান এসএসসি পরীক্ষার ইংরেজী ২য় পত্রের পরীক্ষা চলাকালিন সময় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলারের নেতৃত্বে উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন কালে নকল করার অভিযোগে ৬ পরীক্ষার্থীকে বহিস্কার করেন। এছাড়া উখিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ১ জন পরীক্ষার্থীকে একই অভিযোগে বহিস্কার করেন পরিদর্শক টিম। এ সময় কর্তব্যে অবহেলার দায়ে পালংখালী উচ্চ বিদ্যালয়ের ২ শিক্ষক জসিম উদ্দিন ও মোজাম্মেল হককে অব্যাহতি দেন। বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে বহিস্কৃত পরীক্ষার্থীরা হচ্ছে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ২ জন, সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের ১জন, মরিচ্যা উচ্চ বিদ্যালয়ের ১ জন আবুল কাসেম নূর জাহান উচ্চ বিদ্যালয়ের ২ জন। উখিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে কতুপালং হাই-স্কুলের ১ জন সহ মোট ৭ জন পরীক্ষার্থী বহিস্কার হওয়ার তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব আবুল হোসেন সিরাজী ও রোকেয়া খানম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম মিয়া ঘটনার বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন পরীক্ষার্থী ও শিক্ষক বহিস্কারের সত্যতা স্বীকার করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।