১৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫ ফাল্গুন, ১৪৩২ | ২৯ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

উখিয়ায় ৬টি স্বর্ণের বারসহ চোরাচালান চক্রের সদস্য আটক

আলাউদ্দিন, উখিয়া

কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যায় ৯৯৬.৩২ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বারসহ মোঃ আবছার উদ্দিন (১৯) নামের চোরাচালান চক্রের এক সদস্যকে আটক করেছে বিজিবি। জব্দকৃত স্বর্ণের দাম আনুমানিক ষাট লক্ষ টাকা।

রোববার (১ আগষ্ট) বিকালে উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্টে তাকে আটক করে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)। এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

আটক আবছার উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতেরবিল এলাকার মোহাম্মদ হোসনের ছেলে।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক ইব্রাহীম ফারুক গণমাধ্যমকে জানান, আমাদের কাছে খবর ছিল আন্তজার্তিক চোরাচালান চক্রের একজন সদস্য বিপুল পরিমান স্বর্ণালংকার নিয়ে অবৈধভাবে মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এরই প্রেক্ষিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি চালায় বিজিবি। এ সময় সিনএনজি গাড়ির এক যাত্রীকে সন্দেজনক মনে হলে তাকে গাড়ি থেকে নামানো হয়। পরে তাকে তল্লাশি করা হলে তার কোমরে প্যান্টের ভিতরে অভিনব কৌশলে লুকায়িত অবস্থায় ছয়টি স্বর্ণের বার পাওয়া যায়।

এ বিষয়ে তাকে জিজ্ঞেস করলে জানায়, স্বর্ণের বারগুলো রোববার সকালে বালুখালী সীমান্ত অতিক্রম করে ৩৬ লক্ষ টাকার বিনিময়ে মায়ানমার থেকে ক্রয় করে দুপুরের দিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।

জানা যায়, স্বর্ণের বারগুলো তিনি ঢাকা-সিলেট হয়ে ভারতে পাচার করতেন। ভারতীয় স্বর্ণ পাচারকারিরা তাকে এর বিনিময়ে তিন লক্ষ টাকা প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছিল।

ইব্রাহীম ফারুক জানান, ভ্যাট ফাঁকি ও অবৈধভাবে সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান কাজে জড়িত থাকায় আটক চোরাকারবারিকে রামু থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণালংকার কক্সবাজার ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।