৪ মে, ২০২৬ | ২১ বৈশাখ, ১৪৩৩ | ১৬ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা

উখিয়ায় ৬ হাজার ইয়াবাসহ চালক আটক

MMMMM

কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা বিজিবি চেক পোষ্টে জোয়ানরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ গাড়ী চালককে আটক করতে সক্ষম হয়েছেন। মরিচ্যা যৌথ চেক পোষ্টের নায়েব সুবেদার মোল্লা ফেরদৌস হোসেনের নেতৃত্বে একদল বিজিবি জোয়ান সোমবার গভীর রাতে মরিচ্যা চেক পোষ্টে টেকনাফ থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেট কার (চট্টমেট্রো-ক-০২-১২৪৫) তল্লাশী চালিয়ে ৬ হাজার ১ শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ চালককে আটক করেন। আটককৃত চালক চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার রৌশন গিরি গ্রামের শাহ আলমের ছেলে টিপু সোলতান(২৫) বলে বিজিবি জানিয়েছেন। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় সাড়ে ১৮ লক্ষ টাকা। মঙ্গলবার সকালে কক্সবাজারের রামু থানায় গাড়ী, ইয়াবা ও পাচারকারীকে সোপর্দ করেন। এসময় পাচারকারীর বিরুদ্ধে একটি মাদক দ্রব্য আইনে মামলা রুজু পূর্বক কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে রামু থানার ওসি সাইকুল আহম্মদ  জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।