৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

উখিয়ায় ৩৫ তম বিসিএস ক্যাডারদের মিলনমেলা

picsart_1481417614961

প্রসাশন,শিক্ষাসহ বিভিন্ন ক্যাটাগরিতে সুপারিশকৃত ৩৫ তম বিসিএস ক্যাডারদের মিলনমেলায় পরিনত হয়েছিল উখিয়া। শনিবার বিকেলে নুর হোটেলের দ্বিতীয় তলায় উখিয়ার ঐতিহ্যবাহী সামাজিক সাস্কৃতিক সংগঠন ডি সাইড ক্লাব ৩৫ তম বিসিএসে সুপারিশকৃত ৩০ জন অফিসারদের জন্য অন্যরকম এক সর্ম্বধনার আয়োজন করে সবাইকে তাক লাগিয়ে দেয়।।প্রবাল দ্বীপ সেন্টমার্টিন থেকে ঢাকা ফেরার পথে ডি-সাইড ক্লাবের এ আয়োজন সর্বমহলে ব্যাপক প্রসাংশা কুড়ায়। তাদের এ আয়োজনে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক,রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী,উখিয়াস্থ মানবজমিনের ষ্টাফ রিপোর্টার সরওয়ার আলম শাহীন,উখিয়া নিউজ ডটকমের সম্পাদক ওবাইদুল হক চৌধুরী, মাহমুদুল হক মামুন।শুভেচ্ছা বক্তব্যে জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন,ডি সাইড ক্লাবের এ আয়োজন স্বরনীয় হয়ে থাকবে।কারন একসাথে ৩০ জন বিসিএস অফিসার পাওয়া কঠিন।তারা দেশের কোন না কোন জায়গায় অফিসার হিসেবে কর্মরত থাকবে আগামী। তাই এ সম্বর্ধনা তাদের স্মৃতিতে অম্লান হযে থাকবে। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে সুরারিশকৃত বিসিএস ক্যাডারদের মধ্যে উপস্থিত ছিলেন যথাত্রুমে জিসান,আরিফ,মিজানুর,রাশেদা বেগম,মাসুমা বেগম,বিধান,ইব্রাহিম খলিল,আরিফ রহমান,পনব,মাহমুদুল,রবিউল,আবু হেনা,হেদায়েত,শাওন,ওমর খালেদ,ওবাইদুল হক জুয়েল,কামরুল,সাদী,নুরুল ইসলাম, সাইফুল ইসলাম,জীবন, আলা উদ্দিন,কায়সার,বন্যা, মুজাহিদ সহ ৩০ জন অফিসার। ডি সাইড ক্লাবের সভাপতি ইউনুচ সরওয়ার জানান,তারা ৩০ জন বিসিএস অফিসারকে একসাথে সম্বর্ধিত করতে পেরে গর্বীত।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।