১৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩০ মাঘ, ১৪৩২ | ২৪ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

উখিয়ায় ৩ সন্তানের জননী উধাও

উখিয়ায় পরকীয়া প্রেমে আসক্ত হয়ে ৩ সন্তানের জননী প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

গত  শুক্রবার রাতে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের জুম্মাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, জুম্মাপাড়া গ্রামের বাসিন্দা মৃত আবদুল মাজেদের পুত্র আবুল হোসেন (৩৮) সোনালী হ্যাচারীতে চাকুরীর করার সুবাদে তার স্ত্রী আরেফা বেগম প্রকাশ আরেফা (২৮) স্বামীর অগোচরে একই ইউনিয়নের ইমামের ডেইল গ্রামের বাসিন্দা মৃত লাল মোহাম্মদের পুত্র বেলাল উদ্দিন (২২) এর সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। তারই সুবাদে গত ১৫ মে শুক্রবার রাতের অন্ধকারে আরেফা বেগম গর্ভজাত ৩ অবুঝ শিশু সন্তান রেখে বেলালের হাত ধরে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় বাড়িতে থাকা নগদ ২ লক্ষ টাকা, ২ ভরী স্বর্ণালংকার ও মুল্যবান কাপড়-চোপড় নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। আবুল হোসেন সাংবাদিকদের জানান, তিনি হ্যাচারীতে চাকুরী করার সুবাদে দীর্ঘদিন থেকে তার স্ত্রী বেলালের সাথে গোপনে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। তিনি কান্নাজড়িত কণ্ঠে জানান, তার ২ ছেলে আবদুল মানিক (৮), সাজ্জাদ হোছাইন রামিম (৪) ও ১ মেয়ে পপি আকতার (৬) কে ঘুমের মধ্যে রেখে বাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। আরেফা বেগম পালিয়ে যাওয়ার কারণে তার ৩ অবুঝ শিশু সন্তান খেয়ে না খেয়ে মায়ের জন্য আহাজারী করছে। স্থানীয় বাসিন্দা ফরিদ আহমদ সওদাগর জানান, আমার ভাগিনা চাকুরী করার সুবাদে আরেফা বেগম অবৈধ পরকীয়া প্রেমে জড়িয়ে পালিয়ে যাওয়ার কারণে ৩ শিশু সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছে। জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোছাইন চৌধুরী কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে আবুল হোসেন জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।