২২ জুলাই, ২০২৬ | ৭ শ্রাবণ, ১৪৩৩ | ৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা

উখিয়ায় ৩ লক্ষ ২০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক

কনক বড়ুয়া:

উখিয়ার পালংখালী কাস্টম মোড় থেকে ৩ লক্ষ ২০ হাজার ইয়াবাসহ মোঃ সায়েদ আলম (৪৫) নামক কারবারীকে আটক করেছে বিজিবি। জব্দ করা হয়েছে ইয়াবা বহনকারী সিএনজিটিও।
শনিবার (২৮ আগস্ট) ভোর ৫ টার দিকে অভিযান চালানো হয়েছে।

আটক মোঃ সায়েদ আলম নাইক্ষ্যংছড়ি উপজেলার হেডম্যানপাড়ার মৃত ওয়ারেদ আলীর ছেলে। পেশায় সে সিএনজি চালক।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশের খবর পেয়ে উখিয়ার পালংখালী ইউপির কাস্টম মোড় নামক স্থানে অভিযান চালায় ঘুমধুম বিওপির সদস্যগণ। অভিযানে নয়াপাড়া হতে কুতুপালংগামী একটি সিএনজি থামিয়ে তল্লাশী করে ৩ লক্ষ ২০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক মোঃ সায়েদ আলমকে আটক করা হয়। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, ৩৪ বিজিব কক্সবাজার ব্যাটালিয়ন গত ০১ জানুয়ারি থেকে অদ্যাবধি ৩৩ লক্ষ ৬৭ হাজার ৫৬৭টি ইয়াবাসহ ১৬১ জনকে আটক করে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।