৪ এপ্রিল, ২০২৬ | ২১ চৈত্র, ১৪৩২ | ১৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় ১৩ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার


উখিয়ার কুতুপালং রোহিঙ্গা বস্তির পাশ্ববর্তী বালুখালী পাহাড়ি এলাকা থেকে গত ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টার দিকে একটি বিশাল আকারের অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ।
উপজেলার থাইংখালী বিট কর্মকর্তা আব্দুল মান্নান জানান, কুতুপালং বনাঞ্চলের পাশ্ববর্তী জঙ্গলে রোহিঙ্গারা ঝুপড়ি বাঁধার জন্য গেলে ১৩ ফুট লম্বা ও প্রায় এক মন ওজনের অজগর সাপটি বেরিয়ে আসে। এ সময় কৌশলে রোহিঙ্গারা অজগরটি ধরে বনবিভাগে খবর দেয়। খবর পেয়ে বনবিভাগের কর্মীরা সাপটি উদ্ধার করে থাইংখালি বন বিট অফিসের হেফাজতে নেওয়া হয়। সাপটি টেকনাফ “সংরক্ষিত ন্যাচারার্ল পার্কে অবমুক্ত করা হবে বলে উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।