মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

উখিয়ায় ১ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা সহ বাস জব্দ

শেয়ার করুন


কক্সবাজারস্থ ৩৪ বিজিবির সদস্যরা মরিচ্যা যৌথ চেকপোষ্টে একটি বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করেছে। গতকাল ১৫ মে সোমবার বিকাল ৪ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ বাহীনির চেকপোষ্টে বিজিবি সদস্যরা টেকনাফ থেকে আসা কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান তল্লাশী চালিয়ে গাড়ির ব্যাক লাইটের ভেতর অতিকৌশলে লুকানো অবস্থায় ৪৭ হাজার ২,শ ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময় বিজিবির সদস্যরা কাউকে আটক করতে পারেনি। তবে ইয়াবা বহনের অভিযোগে স্পেশাল সাভির্স বাসিটি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৪১ লক্ষ টাকা বলে বিজিবি জানিয়েছেন। জব্দকৃত স্পেশাল সার্ভিস যাত্রীবাহী বাস বালুখালী শুল্ক কার্যালয়ে জমা এবং ইয়াবা ট্যাবলেট গুলো বিজিবি”র ব্যাটালিয়ন সদরে জমা রেখে পরবর্তী পর্ষদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে বিজিবি জানিয়েছে।
কক্সবাজারস্থ ৩৪ বিজিবির সহকারী পরিচালক মোসলেহ উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি জানিয়েছেন সিমান্তে চোরাচালান বন্ধের জন্য বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহীনির সদস্যরা সর্তক রয়েছে।

শেয়ার করুন