১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

উখিয়ায় হাইওয়ে পুলিশে নিষিদ্ধ সিগারেটসহ আটক ১

উখিয়ার বালুখালীস্থ শাহপরীর দ্ধীপ হাইওয়ে পুলিশের অভিযানে ৫০ হাজার টাকার আমদানি নিষিদ্ধ সিগারেট সহ ১ মিয়ানমার নাগরিক আটক হয়েছে। শুক্রবার (৫মে) ভোর সাড়ে ৩টায় বালুখালী পানবাজার সংলগ্ন স্থান থেকে ধাওয়া করে ১শত কার্টন আমদানি নিষিদ্ধ মার্বেল সিগারেট সহ ১ মিয়ানমারের ঢেকিবনিয়া এলাকার ছৈয়দ আলমের ছেলে শোয়েব (৩০) কে আটক করা হয়। এসময় সংঘবদ্ধ পাচারকারীরা পুলিশ কে লক্ষ্য করে প্রায় ৫ রাউন্ড গুলিবর্ষণ করে বলে জানা যায়। এ ব্যাপারে চোরাচালান আইনের সংশ্লিষ্ট ধারায় উখিয়া থানায় মামলা রুজু করে ধৃত ব্যক্তিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে অভিযানে নেতৃত্ব দেয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ এস আই রাজেশ বড়ুয়া সত্যতা নিশ্চিত করেন। আটক করা সিগারেট গুলো উখিয়ার কুতুপালং দোকান কেন্দ্রিক চোরাচালান সিন্ডিকেটের বলে সুত্র জানায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।