২৫ এপ্রিল, ২০২৬ | ১২ বৈশাখ, ১৪৩৩ | ৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ

উখিয়ায় সিএনজির নিহত যাত্রির আঙ্গুলের ছাপেও পরিচয় মিলেনি, বেওয়ারিশ হিসেবে দাফন

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় সিএনজি-চালিত অটোরিকশার ৪ যাত্রী নিহতের ঘটনায় শেষ পর্যন্তও একজনের পরিচয় মিলেনি। ওই ব্যক্তির আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের রিপোর্ট নেগেটিভ আসায় বেওয়ারিশ হিসেবে মরদেহটি কক্সবাজার বড় কবরস্থানে দাফন করা হয়েছে। রবিবার (২৮ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রামু ক্রসিং হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন।
শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়ার হিজলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ জন নিহত হয়। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেলেও একজনের পরিচয় কোন মিলেনি।
নিহতরা হলেন, উখিয়ার হলদিয়াপালং বড়বিল পাগলিরবিল এলাকার মৃত জয়নাল ইসলামের স্ত্রী সলিমা খাতুন (৪০), পাগলির বিলের মৃত গুড়া মিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম (২৫) ও রামুর মেরংলোয়র ফতেহপুরের মনিন্দ্র ধরের ছেলে বিটু ধর (৫১)।
শাহপুরী হাইওয়ে পুলিশের পরিদর্শক সাইফুল আলম জানান, টেকনাফমুখী ট্রাক উখিয়ামুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে একজন ঘটনাস্থলে এবং বাকি তিন যাত্রী হাসপাতালে নেয়ার পথে মারা যান। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, বাকি নিহত একজনের পরিচয় মিলছিল না। তাই পরিচয় সনাক্তে সিআইডি ও পিবিআই’র সহযোগিতা নেয়া হয়েছে। পুলিশের এ দুই বিভাগ নিহতের আঙ্গুলের ছাপ নিয়ে যান। তাদের রিপোর্ট নেগেটিভ আসায় মরদেহটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।
পরিচয় সনাক্ত হওয়া অপর তিনজনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয় শনিবার সন্ধ্যায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।