৬ এপ্রিল, ২০২৬ | ২৩ চৈত্র, ১৪৩২ | ১৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় সন্দেহভাজন ১১ বিদেশী নাগরিক আটক


বিশেষ প্রতিবেদক:
উখিয়া থেকে সন্দেহজনক ১১ বিদেশী নাগরিককে আটক করেছে র‌্যাব-৭। পাসপোর্ট ছাড়া রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে তাদের আটক করা হয়।
র‌্যাব ৭ এর সেকেন্ড অফিসার মোমরেজ জানান, শুক্রবার দুপুর সাড়ে ১১টার সময় উখিয়া ডিগ্রী কলেজ সংলগ্ন ত্রাণ কেন্দ্রের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের দুপুর সাড়ে ১২ টায় উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক বিদেশী নাগরিকদের মধ্যে ইউ কে’র ২ জন, নেদারল্যান্ডেরর ১ জন, তুরস্কের১ জন, দক্ষিণ কোরিয়া ১ জন, জেনিয়ার ১ জন, ইতালীর ২ জন, ব্রাজিলের ১ জন, বেলজিয়ামের ১ জন ও নরওয়েরের ১ জন নাগরিক রয়েছে।
উখিয়া থানার অফিসার্স ইনচার্জ মো: আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, র‌্যাব ১১ জন বিদেশী নাগরিককে থানায় হস্তান্তর করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে বিদেশী কোন নাগরিকের কাছে পাসপোর্ট নেই বলে জানান ওসি।

বলেন, বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই বাচাই চলছে। উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশ পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান আবুল খায়ের।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।