৩ এপ্রিল, ২০২৬ | ২০ চৈত্র, ১৪৩২ | ১৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় সন্ত্রাসী হামলায় রোহিঙ্গা মহিলা আহত

ahoto
কক্সবাজারের উখিয়ার কুতুপালং নতুন টালের রোহিঙ্গা বস্তির এক মহিলাকে মারধর করে শ্লীলতাহানী করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় পর দিন কুতুপালং রোহিঙ্গা বস্তির বি-২ ব্লকের মোঃ ছলিমের স্ত্রী জাহেদা বেগম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আহত রোহিঙ্গা গৃহবধূ জানান, রোহিঙ্গা বস্তির ই-২ ব্লকের মোঃ রফিক প্রায় কয়েক বছর পূর্বে ১২ হাজার টাকা ধার নেয় ওই গৃহবধূ জাহেদার নিকট থেকে। উক্ত টাকা চাইতে গিয়ে রোহিঙ্গা গৃহবধূ ইতিপূর্বেও সন্ত্রাসীদের হাতে বেশ কয়েকবার মারধর ও হামলা, মামলার শিকার হন। গত ২৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টায় টাকা চাইতে গেলে রোহিঙ্গা বস্তির নূরুল ইসলামের স্ত্রী জয়নাব কথা কাটাকাটির এক পর্যায়ে আমাকে প্রচন্ড মারধর ও জখম করে। পরে সন্ত্রাসী রফিকের নেতৃত্বে ডাকাত আবু ছিদ্দিক, মোঃ নূর ও জিয়া সহ ৫/৬ জনের একদল লোক ঘটনাস্থলে এসে পুনরায় জাহেদার উপর হামলা চালিয়ে শ্লীলতাহানী করে। এঘটনায় সুষ্ঠ ও ন্যায় বিচার চেয়ে উখিয়া থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি অভিযোগ দায়ের করেছেন রোহিঙ্গা গৃহবধূ জাহেদা। উখিয়া থানার ওসি তদন্ত হাবিবুর রহমান অভিযোগ আমলে নিয়ে ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।