৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়া প্রেস ক্লাবের নতুন সভাপতি-সম্পাদক শাহীন ও ফারুক   ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

উখিয়ায় শিবিরের হামলায় ৩ ছাত্রলীগ কর্মী আহত

উখিয়ায় ৩ ছাত্রলীগকর্মীকে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে হিলফুল ফুযুল নামের একটি সংগঠনের কর্মীরা। এ ঘটনায় উপজেলার রাজাপালং ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মোঃ সেলিম উদ্দিন(১৯), সিনিয়র সহ-সভাপতি মামুন (১৮) ও যুগ্ম সম্পাদক আব্দুল করিম (২২) মারধর করে আহত করে। গত শনিবার রাত ১০ টার দিকে রাজাপালং ইউনিয়নের দোছড়ী গ্রামের উপরের পাহাড়ের আব্দুল আলমের দোকানের সামনে এ ঘটনাটি ঘটে। আহত ছাত্রলীগ কর্মী সেলিম উদ্দিন জানান, দোছড়ী জামে মসজিদের বার্ষিক থেকে গত শনিবার রাত ১০ টার দিকে বাড়ি ফেরার পথে হিলফুল ফুযুল ইসলামী সংগঠনের কর্মীরা পরিকল্পিত ভাবে হামলা করে আমি সহ ২ ছাত্রলীগ কর্মীকে আহত করেছে। এসময় ইসলামী সংগঠনের ব্যানারে হামলাকারী আব্দুল্লাহ, নূর মোহাম্মদ, জয়নাল উদ্দিন, ফরিদ আলম, জাহাঙ্গীরের নেতৃত্বে পরিকল্পিত ভাবে ৩ ছাত্রলীগকর্মীকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হলে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসায় তারা কোন মতে প্রাণে রক্ষা পান। উল্লেখ্য হিলফুল ফুযুল সংগঠনের কর্মীরা সবাই শিবিরের কর্মী সমর্থক বলে জানা গেছে। এসময় তাদের কাছ থেকে ২টি (সামসন) মোবাইল সেট ও পকেটে থাকা নগদ ৮ হাজার টাকা ও লুটে নেয় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।