৪ এপ্রিল, ২০২৬ | ২১ চৈত্র, ১৪৩২ | ১৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অনুপস্থিত-১৬


উখিয়ায় এইচএস.সি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। উখিয়া উপজেলায় ৪টি কেন্দ্রে পরীক্ষাথীর সংখ্যা ১৫৫৯ জন। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাঈন উদ্দিন, সহকারী কমিশনার (ভুমি), উখিয়া নুর উদ্দিন মোহাম্মদ শিবলী নোমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: শাহাব উদ্দিন কেন্দ্র পরিদর্শন করেন।
উখিয়া কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন কেন্দ্রের পরিবেশে সন্তোষ প্রকাশ করে বলেন, অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্টিত হচ্ছে। উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষ ফজলুল করিম, উপাধ্যক্ষ আবদুল হক, হল সুপার ফরিদুল আলম চৌধুরী।
প্রথম দিনে উখিয়া কলেজ কেন্দ্র্রে মোট পরীক্ষার্থী ৩৩২ জন, অনুপস্থিত-১ জন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩৫৯ জন, অনুপস্থিত- ৫ জন, নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল কলেজ কেন্দ্রে ৭৪ জন, অনুপস্থিত-১ জন, রাজাপালং ফাজিল মাদ্রাসায় মোট পরীক্ষার্থী- ৩৭৬জনের মধ্যে ৯ জন অনুপস্থিত বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিঞা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।