২৯ মে, ২০২৬ | ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১১ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

উখিয়ায় শহীদে কারবালা ও হিজরী নববর্ষ পালিত

শফিক আজাদ,(চীপ রিপোর্টার): উখিয়া উপজেলা আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশনের উদ্যোগে শহীদে কারবালা ও হিজরী নববর্ষ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় একটি বিশাল শোক র‌্যালি উখিয়ার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে একেরাম মার্কেট চত্বরে এসে মিলিত হয়। পরে সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা ও মিলাদুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের সভাপতি হামিদুল হক এমএসসি। প্রধান বক্তা হিসেবে শহীদে কারবালার মর্মান্তিক হৃদয়বিদারক ঘটনাবলি নিয়ে বিষদ আলোচনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হাসান আজাদ যুক্তিবাদী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল আলম ফকির, ডাঃ রেজাউল করিম, নুর আহমদ ভান্ডারী, আলি ফকির, জাফর ভান্ডারী, মতি ফকির, শাহনেওয়াজ সিরাজী আপেল, আব্দুল গফুর মাষ্টার, কালু ফকির, জসিম, সাদেক, সুজন, ছানাউল্লাহ, রমযান, ইল্লাহ ফকির, নুরুল আলম,নুরুল আমিন, আব্দুস সালাম, নুরুল ইসলাম ও মোঃ ছৈয়দ প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।