৩ মার্চ, ২০২৬ | ১৮ ফাল্গুন, ১৪৩২ | ১৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

উখিয়ায় লুণ্ঠিত মালামালসহ আটক-৪

Copy of atok

উখিয়া থানা পুলিশ শনিবার রাতে হানা দিয়ে লুণ্ঠিত মালামালসহ ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে বালুখালী জুমের ছড়া গ্রামের আলতাফ মিয়া(২৩), রোহিঙ্গা নাগরিক আব্দু শুক্কুর (২৫), মরিচ্যা গুরামিয়ার গ্যারেজ গ্রামের আব্দুল হামিদ (২০) ও রাজাপালং জাদিমুরা গ্রামের আনোয়ারুল ইসলাম রুবেল (২০)। পুলিশ এদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের বাড়ীতে তল্লাসী চালিয়ে ৪টি চেয়ার, ২টি শাড়ী, ১ ব্রিফ কেইস, ১টি জ্যাকেট, সুয়েটার, প্যান্ট ও সৌর বিদ্যুতের আইপিএস সহ বিপুল পরিমাণ লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে।
উখিয়া থানার উপ-পরিদর্শক গোবিন্দ দাশ জানান, বালুখালী জুমের ছড়া গ্রামের আবুল বশরের ছেলে নুরুল আমিনের বাড়িতে সংঘটিত চুরির আদলে ডাকাতির ঘটনায় এদের আটক করা হয়েছে। এব্যাপারে নুরুল আমিন বাদী হয়ে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম খান জানান, আটক ডাকাতদের গতকাল রোববার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।