মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

উখিয়ায় র‌্যাবের অভিযানে সাড়ে ৪৭ লাখ টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শেয়ার করুন

কক্সবাজারসময় ডেস্কঃ কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীর পানবাজার এলাকায় র‌্যাব-১৫ অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকার ৯ হাজার ৫১০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃত মাদক ব্যবসায়ী হল উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভালুকিয়া পালং গ্রামের ইসকান্দর হোসেন চৌধুরীর পুত্র মোঃ ইকবাল হোসেন সোহেল (৩২)।

কক্সবাজারস্থ র‌্যাব-১৫ কোম্পানী অধীনায়ক এর পক্ষে মোঃ মাহমুদুল হাসান মামুন(সহকারী পুলিশ সুপার) এক মেইল বার্তায় জানান,বৃহস্পতিবার র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উখিয়া উপজেলার উখিয়াঘাট এলাকায় AMAN নামক NGO এরিয়া অফিসের সামনে সড়কের উপর কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮টায় র‌্যাব-১৫ একটি চৌকস দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ ইকবাল হোসেন সোহেলকে হাতেনাতে গ্রেফতার করে।

এসময় সোহেল স্বীকার করে যে, তার হেফাজতে ইয়াবা ট্যাবলেট আছে এবং দীর্ঘদিন যাবৎ সে ইয়াবা ব্যবসার সাথে জড়িত।

পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে সোহেলের হাতে থাকা পলিথিন ব্যাগ এবং দেহ তল্লাশী করে ৪৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের সর্বমোট ৯ হাজার ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এছাড়া একটি ১৫ লক্ষ টাকার স্বাক্ষরীত চেক এবং মাদক বিক্রয়ে নগদ ২১ হাজার ৫৭০ টাকাও উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫’র আরও জানানো হয়,গ্রেফতার মোঃ ইকবাল হোসেন সোহেল এর বিরুদ্ধে মাদক আইনে মামলা করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন