১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

উখিয়ায় রোহিঙ্গার ছুরিকাঘাতে রোহিঙ্গা খুন, আহত-১

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গার ধারালো ছুরিকাঘাতে মো: মমতাজ উদ্দিন (৪৭) নামে এক রোহিঙ্গা ঘটনাস্থলে খুন হয়েছে। আহত হয়েছে আরো একজন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুতুপালং লম্বাশিয়া এলাকার ক্যাম্পে-৩ ডি.ডি হাফ জোনে মর্মান্তিক সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় জড়িত ঘাতক আরিফ উল্লাহকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে এবং মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল খায়ের বলেন, রোহিঙ্গারা দিন দিন হিংস্র হয়ে উঠছে। একে অপরের সাথে মারামারি ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটাচ্ছে। পাশাপাশি স্থানীয় গ্রামবাসীদের উপরও তারা কারণে-অকারণে চড়াও হয়ে হামলা করছে।
উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বলেন, তাদের মধ্যে মিয়ানমারে থাকাকালীন বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে। এ বিষয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।