২৩ মে, ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৫ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

উখিয়ায় রোহিঙ্গাদের মাঝে ড্যাব’র শীতবস্ত্র ও ঔষুধ বিতরণ

বিশেষ প্রতিবেদকঃ মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের মাঝে শীতবস্ত্র ও ঔষুধ বিতরণ করেছে ডানপন্থি ঘরানার চিকিৎসকদের সংগঠন ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। ১০ জানুয়ারী (বুধবার) বিকেলে উখিয়ার বালুখালীতে ড্যাবের ‘মা, শিশু ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে রোহিঙ্গাদের মাঝে ৬শ পিচ সুয়েটার, ৫শ পিচ কম্বল, ৫শ পিচ শীতের চাঁদরসহ প্রয়োজনীয় ঔষুধ বিতরণ করা হয়।
ড্যাবের মহাসচিব ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ড্যাবের পরিচালনায় ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রথমে ৫-৬ হাজার রোহিঙ্গা রোগীদের চিকিৎসা দেয়া হতো। এখনও ১০জন চিকিৎসক প্রতিদিন ১ হাজার ৫শ জনের অধিক রোগীদের সেবা দিচ্ছে। চিকিৎসা সেবা ছাড়াও বিনামূল্যে ঔষুধ, ওয়াটার পিউরিফাই ট্যাবলেট, জীবানুনাশক সাবান ও হাই-প্রোটিন বিস্কুট বিতরণ করা হয়।
তিনি আরো বলেন, সম্প্রতি শীতের প্রকোপে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। তাই চলমান শৈত্যপ্রবাহে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং ড্যাবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
জাতীয়তাবাদী ঘরানার চিকিৎসকদের এ নেতা আরো বলেন, গত ১২ সেপ্টেম্বর থেকে বিএনপি এবং ড্যাবের যৌথ উদ্যোগে ‘রোহিঙ্গা উদ্বাস্তুদের জন্য ‘মা, শিশু ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র’ স্থাপন করা হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ বিতরণের পাশাপাশি বিভিন্ন রোগ নির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষাসহ গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার দেয়া হচ্ছে। ড্যাবের পক্ষ থেকে এ চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
বুধবার চট্টগ্রাম ভিত্তিক ওয়েলফেয়ার ট্রাষ্টের ট্রাষ্টি লন্ডন প্রবাসী ছৈয়দ কফিল উদ্দিন আহমেদ, চেয়ারপার্সন নাসিম আহমেদ, বাংলাদেশের ম্যানেজার মশিউল হক বাবু ড্যাব মহাসচিবের কাছে ২ লাখাধিক টাকার ঔষুধ ও ২’শতাধিক শিশু খাদ্য হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, ন্যাশনাল এসোসিয়েশন ফর রিসোর্স ইমপ্রোভমেন্ট (নারী)’র সেক্রেটারী প্রকৌশলী শাহজেবিন কবির, উখিয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সেলিম জাহাঙ্গীর মেম্বার প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।