১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

উখিয়ায় রোহিঙ্গা নাগরিকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে খাল থেকে এক রোহিঙ্গা নাগরিকের লাশ উদ্ধার করেছে ক্যাম্প পুলিশ। এইদিন ১নং ও ৩নং ক্যাম্পের মাঝামাঝি মধুর ছড়া খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) বিকেলে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। আজ ভোরে রোহিঙ্গাদের খবরে খাল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত লাশটির পরিচয় হচ্ছে কুতুপালং ৪নং ক্যাম্পের এ ব্লকের বাসিন্দা মৃত ছলিম উল্লাহ’র ছেলে রহিম উল্লাহ (৪০)।

জানা যায়, এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- উখিয়ার কুতুপালং ৩নং ক্যাম্পের বাসিন্দা কামাল হোসেন (২৫) ও একই ক্যাম্পের বাসিন্দা আব্দুল হামিদ (১৯)।

মধুর ছড়া পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক মোবারক হোসেন জানান, রোহিঙ্গাদের খবরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মর্জিনা আকতার বলেন, উদ্ধারকৃত রোহিঙ্গা লাশের ঘটনায় জড়িত সন্দেহে ২জনকে নিয়ে আসা হলেও জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়ার কথা জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।