২৪ মে, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৬ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

উখিয়ায় মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

উখিয়ায় মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমদের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়৷

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুর হক চৌধুরী।

সভায় আরো বক্তব্য রাখেন, উখিয়া সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান (মহিলা) কামরুনেচ্ছা বেবী, রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল আমিন চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ শাহা আলম, পালংখালী ইউনিয়নের এম গফুর উদ্দিন চৌধুরী ও উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ারসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।

সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে ছিল- উখিয়ার উপজেলায় অবস্থিত স্টেশন সমূহে সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত সড়কের উপরে কোন মালামাল লোড-অনলোড করা যাবে না। যানজট নিরসনের জন্য কোট বাজার স্টেশনে ট্রাফিক পুলিশে সংখ্যা বৃদ্ধি ও উখিয়া থানা পুলিশের টহল জোরদার করা। যতযত্র টমটম ও সিএনজির পার্কিং বন্ধ করা এবং ঝুপড়ি দোকান বসানো মার্কেট মালিকদের জরিমানার আওতায় আনা, মোবাইল কোর্ট পরিচালনা ও ফুটপাতের দোকান উচ্ছেদের ব্যাপারে সিদ্ধান্ত গৃহিত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।