৬ এপ্রিল, ২০২৬ | ২৩ চৈত্র, ১৪৩২ | ১৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় মাটি চাপা পড়ে যুবকের মৃত্যু

ফারুক আহমদ,(উখিয়া): উখিয়ার ক্লাশ পাড়া গ্রামে পাহাড়ের মাটি চাপা পড়ে তারেক (২৪) নামক এক দিনমজুর নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ বড় বিল গ্রামে মাটির চাপা পড়ে তিনি মারা যায়। তারেক ওই এলাকার বদিউল আলমের পুত্র।
জানা যায়, হলদিয়াপালং ইউনিয়নের দক্ষিণ বড় বিল গ্রামে মাটি কাঠতে গেলে হঠাৎ পাহাড় ধ্বসে যায়। ওই সময় অন্যান্যরা বেঁচে গেলেও মাটির চাপা পড়ে যায় দিনমজুর তারেক। গ্রামবাসীরা প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে কোটবাজারে একটি ক্লিনিকে আনলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাটি চাপা পড়ে তারেক ঘটনাস্থলেই মারা যায়। মৃত্যুর সংবাদ শুনে তাকে দেখতে গ্রামের বাড়ীতে আত্বীয়স্বজনের ভীড় জমে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।