১৪ মে, ২০২৬ | ৩১ বৈশাখ, ১৪৩৩ | ২৬ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

উখিয়ায় মহিলাদের আইসিটি প্রশিক্ষণ শুরু

Ukhiya-Pic-30-04-2015_1-375x250

উখিয়ায় মহিলাদের জন্য ১৫ দিন ব্যাপী আইসিটি লার্নিং এবং আর্নিং ডেভেলপমেন্টের উপর প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়েছে। সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লার্নিং এবং আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় ইউনিয়ন ভিত্তিক এসএসসি পাশ মহিলাদের এ কর্মসূচীর মাধ্যমে আইসিটি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দেশের গ্রামীণ জন গোষ্টীর মহিলাদের তথ্য ও প্রযুক্তির উপর দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলে স্বাবলম্বি করার অংশ হিসেবে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার উখিয়ার রাজাপালং ইউনিয়নের উখিয়া উচ্চ বিদ্যালয় ও এনআই চৌধুরী স্কুল এন্ড কলেজে এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হিলে¬াল বিশ্বাস বলেন, দেশের গ্রামীণ জনপথে অনগ্রসর শিক্ষিত মহিলাদের তথ্য প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ স্বাবলম্বি করে গড়ে তুলার লক্ষ্যে সরকার এ মহৎ কর্মসুচী বাস্তবায়ন করছে। প্রকল্প প্রতিনিধি মোঃ মেহেদী হাসান বলেন, উখিয়ার ৫টি ইউনিয়নের নূন্যতম এসএসসি পাশ মহিলাদের তথ্য প্রযুক্তি বিষয়ে দক্ষ করে তুলার লক্ষ্যে প্রতি ব্যাচে ২০ জন করে মহিলাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল উখিয়া এ ২টি কেন্দ্রে ৪০ জন মহিলাকে ১৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। উখিয়া হাই স্কুল কেন্দ্রে প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠান বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল হোছাইন সিরাজী ও এনআই চৌধুরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিলন বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।