১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

উখিয়ায় বৃদ্ধা মাকে অপহরন, জমি রেজিঃ নিয়ে ৬ লাখ টাকা হাতিয়েছে ৪ কন্যা

উখিয়ায় মোহাম্মদ শফিরবিল গ্রামে ৮০ বছরের বৃদ্ধা মাকে অপহরন করে সোনার পাড়ার একটি রিসোর্টে এনে উখিয়া সাব রেজিষ্ট্রি অফিসের অফিস সহকারীকে সাব রেজিষ্টার সাজিয়ে ৩ শতক জমি রেজিঃ নিয়ে ৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ৪ কন্যা। ১৪ মে (রবিবার) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অপর ভাই আমির হামজা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে প্রকাশ, মোহাম্মদ শফির বিল গ্রামের মৃত দুদু মিয়ার স্ত্রী চেমন খাতুন (৮০) এর স্বামী ১৬ বছর পূর্বে মারা যায়। এর পর থেকে অসহায় বৃদ্ধা তার ছেলে নুর হোছন ভুলু (৪৮) এর বাড়ীতে অবস্থান করে আসছিল। উক্ত মহিলার অতি মূল্যবান ৩ শতক জমি থাকায় তার মেয়ে লায়লা বেগম (৪০), আছিয়া খাতুন (৩২), ফাতেমা বেগম (৩০) ও ফরিদা বেগম (৪৫) গন পরস্পর শলাপরামর্শ করে গত ১৪ মে দুপুরে তাকে বাড়ী থেকে কৌশলে অপহরন করে সোনার পাড়া একটি রিসোর্টে এনে আটক রাখে। সেখানে সংঘবদ্ধ একটি গ্র“প উখিয়া সাব- রেজিষ্টি অফিসের এক কর্মচারীকে সাব রেজিষ্টার সাজিয়ে ওই মহিলার ৩ শতক জমি কৌশলে রেজিঃ নেয়। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।