১৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩০ মাঘ, ১৪৩২ | ২৪ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

উখিয়ায় বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

Ukhiya Pic

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্বশ্রেষ্ট ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানা কর্মসূচীর মধ্যদিয়ে কক্সবাজারের উখিয়ায় উদযাপিত হয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংঘদান, ধর্মালোচনা, বৌদ্ধ মন্দির গুলোতে পূজা অর্চনা বৃত্তি প্রদান ও রক্তদান কর্মসূচী সমূহ পালিত হয়েছে। সকাল ৭ টায় উখিয়ার মরিচ্যা থেকে শুরু করে ১৫ কিলোমিটার দীর্ঘ মোটর শান্তি শোভা যাত্রা কুতুপালং নবোদয় বৌদ্ধ বিহারে গিয়ে সম্পন্ন হয়।
বৌদ্ধধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জীবনের ৩টি প্রধান ঘটনা অর্থাৎ জন্ম, বোধিজ্ঞান লাভ ও মহাপরিনির্বান (মৃত্যু) পবিত্র এই পূর্ণিমায় সংঘটিত হয়েছে বিধায় ইহা ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা। গতকাল রোববার ভোর ৭টায় উপজেলার মরিচ্যার লাল ব্রীজ থেকে মোটর শান্তি শোভা যাত্রা র‌্যালী সহকারে বৌদ্ধ গ্রাম প্রদক্ষিণ করে কুতুপালং নবোদয় বৌদ্ধ বিহারে দিনব্যাপী কর্মসূচীর আলোকে সংঘদান, সদ্ধর্মালোচনা, বৃত্তি প্রদান ও রক্তদান কর্মসূচীতে ত্রৈমাসিক বৌদ্ধ ধর্মীয় পত্রিকা জ্যোতি’র সম্পাদক শ্রীমৎ আর্য্য ভিক্ষু ও জ্যোতি কুশল ভিক্ষুর সঞ্চালনায় অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠানের উদ্বোধন করেন, রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহারের পরিচালক শ্রীমৎ জ্যোতিসেন থের। অনুষ্ঠানের সভাপতি ও উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি শ্রীমৎ রেবতপ্রিয় মহাথের সভাপতিত্বে সদ্ধর্মসভায় প্রধান সদ্ধর্মদেশক হিসেবে সদ্ধর্মালোচনা করেন, জ্ঞানসেন ভিক্ষু-শ্রামণ শ্রশিক্ষণ সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রীমৎ কুশলায়ন মহাথের। তিনি বলেন, বিশ্ব পঙ্কিলতার অশুভ হাতছানি থেকে মুক্তির প্রয়াসে ধর্মদর্শন নামে খ্যাত তথাকথিত ধর্মচর্চ্চা নয়, মানবিকতার মূলমন্ত্রে উদ্দীপ্ত হতে বুদ্ধের মহামূল্যবান মানব দর্শন চর্চায় ব্রতী হউন। শুভ বুদ্ধ পূর্ণিমার আলোকিত এই দিনে সকল অবিদ্যা ও অজ্ঞতাকে দূর করে শুচি শুভ্রতায় গড়ে উঠুক আমাদের ভুবন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের পালি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অর্থদর্শী বড়–য়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা বৌদ্ধ বিহার ও সমাজ উন্নয়ন কমিটির সভাপতি প¬াবন বড়ুয়া ও সহ-সভাপতি এড. অনিল কান্তি বড়ুয়া। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠান উপদ্যাপন পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে উখিয়া ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক এস. ধর্মপাল মহাথের’র ও সাধারণ সম্পাদক শিক্ষক বিপ্র বড়ুয়া প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।