৩ এপ্রিল, ২০২৬ | ২০ চৈত্র, ১৪৩২ | ১৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

Ukhiya Pic 05-06-

উখিয়ায় ইনানী রক্ষিত বনাঞ্চল সহ-ব্যবস্থাপনা প্রকল্প-শেড, আরণ্যক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত উখিয়া উপজেলা প্রশাসন জাকঝমকপূর্ণ পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল বিশ্বাস বিশ্বজুড়ে পরিবেশ বিপর্যয়ের ফলে যে জলবায়ু পরিবর্তন এর ঝুকির সৃষ্টি হয়েছে তা মোকাবেলায় তৃনমূল পর্যায়ে সবুজায়ন গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, শত কোটি জনের অপার এ স্বপ্ন ভবিষ্যত প্রজম্মের জন্য একটি টেকসই সুন্দর পৃথিবী গড়তে সক্ষম হবে। বন বাচায় আমাদেরকে আমরা বাচাবো বনকে-এ শ্লোগানকে সামনে রেখে সর্বস্তরের মানুষের প্রতি তিনি এলাকার প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে বন উজাড়, পাহাড় কর্তন ও বালি উত্তোলনের মত পরিবেশ বিপর্যয়ের নানা অনৈতিক কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান। গতকাল শুক্রবার সকাল ১০টায় উখিয়া উচ্চ বিদ্যালয় মিলনাতয়নে অনুষ্ঠিত সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি এএইচএম মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন ইনানী রক্ষিত বনাঞ্চল সহ-ব্যবস্থাপনা¡ কমিটির প্রতিনিধিবৃন্দ, বন বিভাগের সংশ্লিষ্ট বিট কর্মকর্তাবৃন্দ, উখিয়া বহুমুখী উচচ বিদ্যালয়ের শিক্ষক ছাত্র/ছাত্রী ও বন পাহারা দলের সদস্য সহ ইনানী রক্ষিত বনাঞ্চল সহ-ব্যবস্থাপনা প্রকল্পের সকল কর্মীবৃন্দ। এর আগে বিভিন্ন রঙবেরংয়ের পেষ্টুন ও ব্যানার সহকারে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।