৫ আগস্ট, ২০২৬ | ২১ শ্রাবণ, ১৪৩৩ | ২১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?

উখিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬ তম জন্ম বার্ষিকী পালিত

Ukhiya Pic-17-03-2015
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথা যোগ্য মর্যাদায় কক্সবাজারের উখিয়ায় পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার সময় উখিয়া উপজেলা পরিষদ থেকে র‌্যালী শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উখিয়া উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় যোগদান করেন। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল বিশ্বাস, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফজলুল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাহানুল ইসলাম মিয়া, উখিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোছাইন সিরাজী, উখিয়া কৃষকলীগের আহবায়ক কাজী আক্তার উদ্দিন টুনু। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মাষ্টার মোজাম্মেল হক আজাদ, মাষ্টার বদিউর রহমান, মাষ্টার সাহাব উদ্দিন, মাষ্টার আব্দুল মালেক, মাষ্টার ফরিদুল আলম, মাষ্টার শাহজাহান, মাষ্টার বেলাল উদ্দিন ও রাজাপালং ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক নূর মোহাম্মদ প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে বাংলাদেশকে সোনার বাংলা প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন। উখিয়ার বিভিন্নস্থানে শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস উপলক্ষ্যে কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত র‌্যালীতে উপজেলার প্রাথমিক মাধ্যমিক স্তরের শিক্ষার্থী উপস্থিত থাকলেও জাতীয় দিবসে উপজেলা প্রশাসনের বেশী ভাগ কর্মকর্তা উপস্থিত ছিলেন না।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।