মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

উখিয়ায় প্রবাসীর বসত ভিটায় হামলা: আহত-১

শেয়ার করুন

picsart_1481298009342
উখিয়া তুতুরবিল গ্রামের প্রবাসী স্ত্রীর বসতভিটায় হামলা চালিয়ে লন্ডভন্ড করে দিয়েছে স্থানীয় দুবৃর্ত্তরা। পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা চালানো হয় বলে প্রবাসীর স্ত্রী লুলুআরা মরজান জানিয়েছেন।
অাজ শুক্রবার ৯ ডিসেম্বর সকালে ৭টা দিকে উপজেলা তুতুরবিল গ্রামের প্রবাসী আবুল কাশেমের বসত বাড়িতে হামলা চালায় একই গ্রামের মৃত ফজলুর রহমানের পুত্র নুরুল আলম (৩৫), নুরুল ইসলাম নুরু (৪৫), আনেয়ারুল ইসলাম (৪০), মীর কাশেম ভুট্টো (৩৭), হামলার সময় প্রবাসী আবুল কাশেমের স্ত্রীর লুলুআরা মরজান গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় উদ্ধার পূর্বক হাসপাতালে ভর্তি হয়েছে। সন্ত্রাসীরা হামলা চালিয়ে তার বসত বাড়ির একটি নারিকেল গাছ ও বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছগাছালি কর্তন করে বিরদর্পে হুমকি দিয়ে চলে যায়। এনিয়ে লুলুআরা মরজান বাদী হয়ে উখিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন। যার নং ৯/১৬।
এ ব্যাপারে উখিয়া থানার এস আই মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লিখিত অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন