৪ এপ্রিল, ২০২৬ | ২১ চৈত্র, ১৪৩২ | ১৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় পৃথক কর্মসূচীর মধ্যদিয়ে বিভিন্ন সংগঠনের মহান মে দিবস পালিত


উখিয়ায় পৃথক কর্মসূচীর মধ্যদিয়ে বিভিন্ন শ্রমিক সংগঠন যথাযোগ্য মর্যদায় শত শতে শ্রমিকদের উপস্থিতিতে মহান আন্তজাতিক মে দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ৯ টার দিকে উখিয়া উপজেলা শ্রমিকদল, উখিয়া উপজেলা শ্রমিকলীগ, উখিয়া উপজেলা নির্মান শ্রমিক এবং পরিবহন শ্রমিকরা পৃথক ব্যানারে উখিয়া সদর ষ্টেশন র‌্যালী প্রদক্ষিন করেন। র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় স্ব স্ব সংগঠনের কার্যালয়ে।
শ্রমিকদলের পক্ষে র‌্যালীতে অংশ গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহামুদ চৌধুরী, উপজেলা শ্রমিকদলের সভাপতি শফি সওদাগর, সেচ্ছাসেবকদলের সভাপতি আব্দুল মালেক মানিক, উপজেলা যুবদলের সভাপতি আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি রিদুয়ান ছিদ্দিকী, সাধারণ সম্পাদক আরফাত চৌধুরীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অপরদিকে উপজেলা শ্রমিকলীগের পক্ষে র‌্যালীতে অংশ গ্রহন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, জেলা পরিষদ সদস্য অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী মন্টু, শ্রমিকলীগের সভাপতি সরওয়ার কামাল পাশা, উপজেলা যুবলীগের সভাপতি মজিবুল হক আজাদ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান, সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিথুন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা নির্মাণ শ্রমিক সংগঠনের সভাপতি নুরুল কবির, হোটেল শ্রমিক সংগঠনের সভাপতি ছৈয়দ নুর নেতৃত্বে বিশাল একটি র‌্যালী উখিয়া প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে নুর হোটেলের সামনে এসে শেষ হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।